বোয়ালখালীতে মরহুম নুর শরীফ সওদাগর ব্যাটমিন্টন ফাইনাল খেলা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
বোয়ালখালী উপজেলা চরখিজিরপুর মরহুম নুর শরীফ সওদাগর ব্যাটমিন্টন ফাইনাল খেলা শনিবার( ২০ ফেব্রুয়রি) সংগঠক নুরুল কবির শান্তার সভাপতিত্বে ইমরান হোসেন’র পরিচালনায় অনুষ্ঠিত হয়। উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাশার আলোর প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিক। প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব নুর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল হক কাঞ্চন, নুরুল হক মেম্বার, বিশিষ্ট ব্যাংকার মোঃ নাছের, আরিফুর রহমান জিকু, আবুল মনসুর, আবু তৈয়ব, জাহাঙ্গীর আলম, মোঃ আলী, মোঃ রহমত আলী ও এনএসএফ ফাউন্ডেশনের সদস্য মোঃ তানভির, মোঃ রহিম, মোঃ করিম, মোঃ মারুফ, মোঃ জয়নাল ও জাহিদ প্রমুখ। উক্ত ফাইনাল খেলা এসএল উল্লাসকে পরাজিত করে রক স্টার জেন্টস্ কালেকশ চ্যাম্পিয়ন হন।
